১০:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শেরপুরের জামুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

‘মাদকমুক্ত সমাজ চাই, মাঠভরা খেলা চাই’—এ স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের জামুর হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জামুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ফেরদৌস রহমান জায়দার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জানে আলম খোকা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুম্বী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহ আলম পান্না।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুম্বী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা গোলাপ এবং শেরপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামুর ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি ফিরোজ মাহমুদ, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জসিমউদদীন মন্ডল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জানে আলম খোকা বলেন, বিএনপি জনগণের সরকার। এই সরকার শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী ও যুবসমাজকে সুরক্ষিত রাখতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। সরকার দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে তরুণ প্রজন্মের ক্রীড়া চর্চার সুযোগ আরও বাড়বে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরের জামুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শেরপুরের জামুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Update Time : ০৭:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬