‘মাদকমুক্ত সমাজ চাই, খেলাধুলার বিকল্প নাই’এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে খন্দকারটোলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার শাহবন্দগী ইউনিয়নের উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টিম শূন্য ২-১ গোলে গোস্ট হান্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাজসেবক ও খন্দকারটোলার সাবেক শ্রেষ্ঠ খেলোয়াড় আরিফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল, যুব বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির কাওছার আহম্মেদ, যুবদল নেতা সজিব আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























