সিরাজগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাসানী রোড ও রহমতগঞ্জ এলাকায় গ্যাস সিলিন্ডারের খুচরা বিক্রয়মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রুমী এন্টারপ্রাইজের মালিক মো. রমজান আলী খানকে ২৫ হাজার টাকা এবং বাড়ির সদাইয়ের মালিক মোছা. বিলকিস আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে কয়েকটি বাজারে গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ী নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























