১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাসানী রোড ও রহমতগঞ্জ এলাকায় গ্যাস সিলিন্ডারের খুচরা বিক্রয়মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রুমী এন্টারপ্রাইজের মালিক মো. রমজান আলী খানকে ২৫ হাজার টাকা এবং বাড়ির সদাইয়ের মালিক মোছা. বিলকিস আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে কয়েকটি বাজারে গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ী নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০৭:২২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬