১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে শেরপুরের অচেতন এক যুবকসহ দু’জন উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় দুই যুবককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চেতনানাশক দ্রব্যের শিকার হয়ে তারা অচেতন হয়ে পড়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে একজনের কিছুটা জ্ঞান ফিরলে বাড়ি বগুড়ার শেরপুর এলাকায় বলে জানায়। তবে উদ্ধার হওয়া দুজনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, বীরগঞ্জে উদ্ধার হওয়া দুই যুবকের মধ্যে একজন শেরপুরের বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের মধ্যে প্রকৃতপক্ষে কে শেরপুরের বাসিন্দা এবং তাঁদের সঠিক পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বীরগঞ্জে শেরপুরের অচেতন এক যুবকসহ দু’জন উদ্ধার

Update Time : ০৭:১৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬