১২:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ভিডিও করায় মারধরের শিকার আহত পোশাক শ্রমিকের মৃত্যু

নূনতম ৩০ হাজার টাকা মুজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করার জেরে মারধরের শিকার তৌফিক হোসেন নামে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে তার লাশ নিয়ে ওইদিনই গ্রামের বাড়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ চলে যায় তার পরিবার।

নিহত তৌফিক হোসেন (২১) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে লায়লা স্টাইলস লিমিটেড কারখানায় চকরি করতেন।

সূত্র জানান, চলমান আন্দোলনে গত রোববার (১ নভেম্বর) নগরীর বাংলাবাজার এলাকায় শ্রমিক আন্দোলন চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন তৌফিক। এ সময় বিক্ষোভকারীরা তার ওপর হামলে পড়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে শ্রমিকরাই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরা শিন শিন জাপান হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। পরে হাসপাতাল থেকে তার মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, শ্রমিক মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে পরিস্থিতিও স্বাভাবিক হয়। তবে পুলিশের ওই অভিযানে তৌফিক আহত হননি। তিনি ভিডিও ধারণের সময় শ্রমিকরাই তাকে মারধর করে। এতে তিনি আহত হয়েছিল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভিডিও করায় মারধরের শিকার আহত পোশাক শ্রমিকের মৃত্যু

Update Time : ০৫:৩৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬