০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শেরপুরে পাঁচটি দোকানকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি দোকানকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার হাটখোলা রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বগুড়ার ড্রাগ সুপার জেসমিন বেগম। অভিযানে শেরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ সময় চারটি ওষুধের দোকানে অবৈধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং লাইসেন্স না থাকার অপরাধে জরিমানা করা হয়। এ ছাড়া একটি স্যানিটারি সামগ্রীর দোকানে লাইসেন্স না থাকায় অর্থদণ্ড দেওয়া হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ঢাকা-টোকিওর যৌথ ঘোষণা: পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের

শেরপুরে পাঁচটি দোকানকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড

Update Time : ১০:০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬