০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার ফিজির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ।

ম্যাচের চার মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এক মিনিট পরেই ফাহিম দ্বিতীয় গোলটি করেন। ২-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।

দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে বাংলাদেশের একটি আত্মঘাতী গোলে ফিজি খেলায় ফেরে। তবে খেলা শেষ হওয়ার চার মিনিট আগে বায়েজিদ আরেকটি গোল করলে বাংলাদেশের ৩-১ গোলের জয় নিশ্চিত হয়।

ফিফা এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বিশ্বকাপ আয়োজন করছে। আজারবাইজানের বাকুতে ৩২টি গ্রুপে ১৮৯টি দল অংশ নিচ্ছে। ৩২টি গ্রুপ চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ওয়েলসের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল। এরপর পর্তুগাল ও বুরুন্ডির বিপক্ষে হেরে যায় এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে। ফিজির বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের একমাত্র জয়টি পেল বাংলাদেশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ঢাকা-টোকিওর যৌথ ঘোষণা: পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

Update Time : ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬