১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বগুড়া কারাগারে বন্দি ধুনট পৌর যুবলীগ নেতা সোহরাবের মৃত্যু

বগুড়া কারাগারে বন্দি ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন মারা গেছেন। গত বৃহস্পতিবার দিনগত রাত পোনে ১ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বগুড়া কারাগারের জেল সুপার আসাদুর রহমান বলেন, সোহরাব হোসেন ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। তিনি বিস্ফোরকসহ একাধিক মামলায় গত চার মাস ধরে কারাগারে হাজতি আসামি হিসাবে কারাবন্দি ছিলেন। তিনি বলেন, সোহরাব গত ২১ অক্টোবর বুকে ব্যথা অনুভব করলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পোনে ১ টার দিকে মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে ভুগছিলেন। সোহরাব হোসেনের বড় ভাই শহিদুল ইসলাম জানান, কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তাকে দাফন করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে শহীদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়া কারাগারে বন্দি ধুনট পৌর যুবলীগ নেতা সোহরাবের মৃত্যু

Update Time : ০৭:২৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬