১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শেরপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় পুলিশের এস আই নিহত

বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাজের প্রয়োজনে ঠাকুরগাঁও এসেছিলেন শেরপুরে প্রাইভেটকার দুর্ঘটনায়
পুলিশের  নিহত এস আই গোলাম রব্বানী। কাজ শেষে শেরপুর হয়ে ঢাকায় তাঁর কর্মস্থলে ফেরার পথে ছোনকা এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে সজোড়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই গোলাম রব্বানীর মৃত্যু হয়। পরবর্তীতে তাঁর কাছে থাকা অফিশিয়াল পরিচয়পত্র (আইডি কার্ড) থেকে পরিচয় ও তিনি বাংলাদেশ পুলিশের একজন এস আই বলে নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের আইডি কার্ড পাওয়া গেছে এবং সেখান থেকেই তাঁর নাম গোলাম রব্বানী বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁর সম্পূর্ণ পরিচয় জানার চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে শহীদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় পুলিশের এস আই নিহত

Update Time : ০৬:১৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬