০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় মাদক সেবীর ৪৫ দিনের কারাদন্ড,বিক্রেতার বিরুদ্ধে মামলা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী ইনতাজ প্রামানিক (৬০) কে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেছে। গত সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়াও মাদক বিক্রেতা আলতাফ হোসেন (৬৪) এর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

জানা গেছে, ঘটনার দিন গত সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড তৌহিদুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া-খ সান্তাহার সার্কেল এর পরিদর্শক সামসুল আলম এর নেতত্বে একটি অভিযানিক টিম পৌরসভার শহরতলা এলাকায় হোমিওপ্যাথির দোকানে অভিযান চালান।

এ সময় হোমিওপ্যাথি দোকানের আড়ালে রেক্টিফাইড স্পিরিট (অ্যালকোহল) বিক্রির অভিযোগে দোকান মালিক তালোড়া নলঘরিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেনকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ঐ দিন রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বাদি হয়ে নিয়মিত মামলা করেছেন।

এছাড়াও দোকানে রেক্টিফাইড স্পিরিট (অ্যালকোহল) সেবনকালে বড়ধাপ এলাকার মৃত সাহেব প্রামানিকের ছেলে ইনতাজ প্রামানিককে ভ্রাম্যমাণ আদালত ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন।

থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহামন মামলা গ্রহণসহ কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিকে সোমবার রাতেই বগুড়া জেল হাজতে এবং গ্রফতারকৃত আসামি আলতাফ হোসেনকে মঙ্গলবার (২০ অক্টোবর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

দুপচাঁচিয়ায় মাদক সেবীর ৪৫ দিনের কারাদন্ড,বিক্রেতার বিরুদ্ধে মামলা

Update Time : ০৬:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬