বগুড়া মহানগরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতা (৩৩) নামের এক নারী মারা গেছেন। মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়। এতে ওই নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। নিহত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সকালে নারুলী এলাকায় সান্তাহার থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটগামী পদ্মরাগ (টি ওয়ান আপ) মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। রেললাইন থেকে মরদেহটি সরিয়ে নেওয়ার আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















