কুমিল্লায় জামায়াতের দলীয় দ্বন্দ্বে মহানগর অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুমিল্লা নগরীর মোগলটুলী ফারুকী হাউজ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলী এলাকায় মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা মহানগর জামায়াতের নতুন কমিটি গঠন নিয়ে মাসখানেক ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে বেনামে লিখে লিখি চলছিল। এরই মধ্যে আমির নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হয় ১৬ অক্টোবর।
দলীয় নীতিমালা অনুযায়ী, বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান আমির নির্বাচিত হওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা তৈরি হয়।
এরই মধ্যে বুধবার সন্ধ্যায় জামাতের দলীয় কার্যালয় নগরীর মোগলটুলী ফারুকী হাউজের তৃতীয় তলায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক এটিএম মাছুমে নেতৃত্বে একটি দায়িত্বশীল বৈঠক চলছিল।
এ সময় জামায়াত নেতা সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া, একরাম হোসেন বাবু ও জামাত নেতা শাহীনসহ বেশ কয়েকজন নেতা ফারুকী হাউসে যান। সেখানে কেন্দ্রীয় নেতা এটি এম মাসুম ও জামাতের আমি কাজী দ্বীন মোহাম্মদের সঙ্গে ১৬ তারিখের আমির নির্বাচন পেছানোর বিষয়ে কথা বলেন।
এরই মধ্যে নিচতলায় একটি গ্রুপ ককটেল বিস্ফোরণ ও জামাতের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এক পর্যায় তারা জামায়াত অফিসে ঢুকে কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। পরবর্তীতে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশ স্থলে পৌঁছেন। এ খবর মুহূর্তেই কুমিল্লা নগরীতে চাউর হলে বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মীরা ফারুকী হাউজে আসতে থাকেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















