০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সোনাতলায় নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলায় বুধবার (১৪ অক্টোবর) নিখোঁজের তিনদিন পর ইউসুফ আলী (৬) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পুলিশ উপজেলার বালুয়া ইউনিয়নের বড় বালুয়া গ্রামের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে। শিশুটি গত ১১ অক্টোবর সন্ধ্যায় নিখোঁজ হয়।

সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, এটি নিশ্চিত হত্যাকান্ড। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাকে কীভাবে হত্যা করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও স্বজনরা জানান, উপজেলার বালুয়া ইউনিয়নের বড়বালুয়া গ্রামের মুকুল মিয়ার মেয়ে রিনি বেগমের সঙ্গে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের কামারগাড়ি গ্রামের বুদা মিয়ার ছেলে পলাশ মিয়ার বিয়ে হয়।

সেখানে সংসার করাকালে ইউসুফের জন্ম হয়। এরপর পলাশ দ্বিতীয় বিয়ে করলে দেড় বছর আগে রিনি বেগমের বিচ্ছেদ হয়। ছেলে ইউসুফকে নিয়ে মা রিনি বেগম তার বাবার বাড়িতে থাকাকালে ৭-৮ মাস আগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ ময়দানহাট্টা গ্রামের উজ্জ্বল হোসেনের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকে উজ্জ্বল ও রিনি দম্পতি বড়বালুয়া গ্রামে ভাড়া বাসায় থাকেন।

তাদের সঙ্গে শিশু ইউসুফও থাকতো। গত ১১ অক্টোবর সন্ধ্যার দিকে ইউসুফ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তারসন্ধান পাওয়া যায়নি। পরদিন সৎ বাবা উজ্জ্বল সোনাতলা থানায় সাধারণ ডায়েরি করেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ভাড়া বাসার পূর্ব পাশে ধানক্ষেতে তার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে শিশুটি নিখোঁজ ও হত্যা রহস্য উন্মোচিত হয়নি। এসব ব্যাপারে তদন্ত চলছে। ওই শিশুটির মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ছোট্ট স্বপ্নের আয়োজনে বিশেষ হেলথ ক্যাম্প

সোনাতলায় নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

Update Time : ০৭:০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬