০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টম্বর) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার শহরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই এলাকার আব্দুল হালিমের স্ত্রী।

জানা গেছে, নিহত রাবেয়া বেগম কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে বগুড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

Update Time : ০৫:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬