০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বসতবাড়িতে হামলা ভাঙচুর ও উচ্ছেদের হুমকি

বগুড়ার সোনাতলায় রোববার (২৭ সেপ্টেম্বর) এক দিনমজুরের বাড়িতে হামলা, ভাঙচুর ও উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে। পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের মৃত জয়েন সরকারের ছেলে চাঁন মিয়ার স্ত্রী মৃত মেরিনা বেগমকে তার বাবা মৃত মহির উদ্দিন প্রামানিক প্রায় ৩০ বছর আগে ১৯৯৭ সালে প্রায় ১৩ শতক বাড়ির জমি লিখে দেন। এরপর মেরিনা ও চাঁন মিয়া ওই জমির ওপর বসতবাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকেন। এরই এক পর্যায়ে রবিবার তার প্রতিপক্ষ সেই বাড়িতে হামলা চালায়।
এ বিষয়ে চাঁন মিয়া বলেন, তার প্রতিপক্ষ তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি ভয়-ভীতি প্রদর্শনসহ বসতবাড়ি সরিয়ে নিতে হুমকি দিচ্ছে। এ বিষয়ে প্রতিপক্ষের রেহেনা বেগম নামের এক নারী বলেন, তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। এ বিষয়ে সোনাতলা অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি পুলিশ তদন্ত করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

সোনাতলায় ৩৮ বস্তা রাসায়নিক সার আটক, ভ্যান চালকের জরিমানা

সোনাতলায় বসতবাড়িতে হামলা ভাঙচুর ও উচ্ছেদের হুমকি

Update Time : ০৭:০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬