০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি রেহাই পাচ্ছেন না আইনজীবীও

বগুড়া মহানগরের দত্তবাড়ি এলাকাকে কেন্দ্র করে অপরাধীদের দৌরাত্ম্য বেড়েছে। প্রায় প্রতিদিনই সেখানে ছিনতাই ও পকেটমারিসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না আইনজীবীও।

ছিনতাইয়ে বাধা দেওয়ায় অপরাধীরা এড. মাহবুব হাসানকে কুপিয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় দত্তবাড়ী শতাব্দী ফিলিং স্টেশনের কাছে তার উপর এই হামলার ঘটনা ঘটে।
স্বজনরা জানান, আদালতের কার্যক্রম শেষ করে এড. মাহবুব হাসান রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। সন্ধা আনুমানিক ৭টায় শতাব্দী ফিলিং স্টেশনের বিপরীতে পৌঁছুলে পকেটমার ও ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় একদল ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন এড. মাহবুব সাহসিকতার সাথে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন, তবে অন্যরা পালিয়ে যায়।

এরপর আটক ছিনতাইকারীকে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার মুহূর্তেই উত্তর চেলোপাড়া ব্রিজের দিক থেকে পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীসহ ১০-১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এসে এড. মাহবুবের ওপর অতর্কিত হামলা চালায়। তারা রামদা ও চাপাতি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ওই হাসপাতালে ভর্তি করে দেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানান। আহত মাহবুব হাসান (৩২) বগুড়া জজ কোর্টের একজন তালিকাভুক্ত আইনজীবী এবং সদরের দশটিকা উত্তরপাড়া এলাকার মৃত আহমদ আলী মন্ডলের ছেলে।

এব্যাপারে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, এ ঘটনায় গত শুক্রবার পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। পুরিশ হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে। স্থানীয়রা জানিয়েছেন, দত্তবাড়ি এলাকায় এদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি।

এর আগে ছিনতাইকারী ও পকেটমারদের কবল থেকে রক্ষা পেতে দত্তবাড়ি সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড এলাকায় সতর্কীকরণ পোস্টার দেয়ালে সাটা হয়। বগুড়া জেলা সিএনজি ও অটোরিকশা মালিক সমিতি, দত্তবাড়ি বণিক সমিতি ও আনু মেমোরিয়াল ক্লাব বগুড়ার উদ্যোগে দেয়ালে সাটানো সতর্কীকরণ পোস্টারে বলা হয় দত্তবাড়ি এলাকার সকল ব্যবসায়ী ও বিভিন্ন যানবাহনের যাত্রী সাধারণকে সতর্ক করা যাচ্ছে যে, অত্র এলাকায় পকেটমার ও মাদক ব্যবসায়ীদের তৎপরতা ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বগুড়ায় অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি রেহাই পাচ্ছেন না আইনজীবীও

Update Time : ০৭:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬