০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ নৃত্য সন্ধ্যা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্য সৃজন আর্টস একাডেমি’র উদ্যোগে “আমার মুক্তি আলোয় আলোয়” শীর্ষক এক মনোজ্ঞ নৃত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলা অডিটরিয়ামে এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদুজ্জামান হিমু । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ তিতুমীর, সহ-সভাপতি সদ্ধি বসাক, মোঃ মনিরুজ্জামান ও রাফসান জাহান দিপা, সাধারণ সম্পাদক নাছিমা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসি সেতু, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান উল বাল্লা, অর্থ সম্পাদক মেহজাবীন মিথিলা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আয়েশা সিদ্দিকা অনন্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক লতা রানী বসাক, দপ্তর সম্পাদক আব্দুল মালেক শেখ এবং কার্যনির্বাহী সদস্য নিভা সুলতানা ও বিপ্লব কুমার উরাও সহ স্থানীয় সুধীজনেরা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও শুভেচ্ছা বক্তব্য শেষে অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক বিশেষ নৃত্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিল্পীদের নিপুণ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। উল্লেখ্য, বগুড়ার শেরপুরের সীমাবাড়ী ভিত্তিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকায় দেশীয় সংস্কৃতি চর্চা, ঐতিহ্য লালন ও সাংস্কৃতিক বিকাশে ধারাবাহিক ভূমিকা রেখে আসছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ নৃত্য সন্ধ্যা অনুষ্ঠিত

Update Time : ০৭:৫০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬