০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনা, অভিনেত্রীকে নীরব সমর্থন হৃতিকের

সন্তান জন্মদানের পর মায়েদের শরীরে পরিবর্তন আসাটা অত্যন্ত স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। কিন্তু রূপালী পর্দার তারকাদের ক্ষেত্রে সেই স্বাভাবিকতা মেনে নিতে যেন নারাজ অনেকে। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়ে ঠিক এমনই এক অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউডের ক্যাটরিনা কাইফ। সন্তান হওয়ার পর ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে নেটপাড়ায় কড়া বডি শেমিংয়ের শিকার হতে হচ্ছে তাকে।

তবে অভিনেত্রীর এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন তার অনুরাগীরা। এবার নীরব সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালেন বলি তারকা হৃতিক রোশান।

ক্যাটরিনার বডি শেমিংয়ের জবাবে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন কন্টেন্ট ক্রিয়েটর হর্ষবীর জৈন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, ক্যাটরিনা একজন সফল মা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও জনপ্রিয় তারকা। বয়সের সাথে শারীরিক পরিবর্তন কিংবা মাতৃত্বের চিহ্ন কখনো কারও ব্যর্থতা হতে পারে না।

হর্ষবীরের এই পোস্টটি সামাজিক মাধ্যমে নজরে আসতেই তাতে ইতিবাচক প্রতিক্রিয়া জানান হৃতিক রোশান। যদিও পোস্টে কোনো মন্তব্য করেননি অভিনেতা।

উল্লেখ্য, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘বাং ব্যাং’ সিনেমায় ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধেছিলেন হৃতিক।

এদিকে, গত বছর নভেম্বরে পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। বর্তমানে রূপালি পর্দার কোলাহল থেকে কিছুটা দূরে রয়েছেন; মাতৃত্ব ও নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সবশেষ ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনা, অভিনেত্রীকে নীরব সমর্থন হৃতিকের

বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনা, অভিনেত্রীকে নীরব সমর্থন হৃতিকের

Update Time : ১২:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬