বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। নব গঠিত এসআরবি-১২ বগুড়ার সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, সদরের হাজরাদিঘী গ্রামের নাজু মিয়ার ছেলে মোঃ রাজিব উদ্দিন (২৫) ও নিশিন্দারা মধ্যপাড়ার রমজার আলীর ছেলে মো. ফজলে রাব্বী (২৭)।
এদের মধ্যে রাজিব বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ফজলে রাব্বি মাদক মামলায় এক বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া মহানগরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ফজলে রাব্বিকে গ্রেফতার করা হয়।
০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৬:২১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















