বগুড়ার শেরপুর ডিগ্রী কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে। প্রভাষক মো. রফিকুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থীসহ দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, “আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেন এ জন্য সবাই দোয়া করবেন।”
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















