অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এ স্লোগান কে প্রতিপাদ্য করে শেরপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।
খামারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে হিসাে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইদুজ্জামান হিমু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, গ্রাম আদালত জেলা ম্যানেজার আহসান হাবীব নয়ন এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের শেরপুর উপজেলা সমন্বয়কারী মো. মুশফিকুর রহমান, ইউপি সদস্য হেলালুজ্জামান বাবু, নজরুল ইসলাম, হায়দার আলী, পলাশ মিয়া, সাদিক হাসান, রাবেয়া বেগম, হাবিবা আক্তার শিউলি সহ স্থানীয় এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























