বগুড়ার শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গর্ভবতী নারীসহ একই পরিবারের চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনিতে এ ঘটনা ঘটে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তিরা হলেন শাকিল ইসলামের দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিহা আক্তার, তাওই সিদ্দিক হোসেন (৬০), দুলাভাই আবদুস সালাম (৪০) ও বোন সুমি বেগম। তাঁদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সাবিহা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাকিল ইসলাম (২৭) শেরপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শামীম বলেন, মারামারি হয়েছে । এতে আমরা উভয় পক্ষই আহত হয়েছি। টাকার বিষয়ে হিসেবে বসতে হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























