১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে দু’টি বেকারি’তে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা ও বাগড়া এলাকাস্থ দু’টি বেকারিতে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহার না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কিকরণ এবং মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না করা, কারখানার ভিতরে টয়লেটের ব্যবহারসহ নানা অপরাধে আল-মদিনা বেকারিকে ২০ হাজার এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি আইন ও বিধি অনুযায়ী কারখানাটির উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শেরপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে দু’টি বেকারি’তে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬