১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে তিন ওষুধের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বাজারের ওষুধ মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ওষুধের দোকানকে মোট ১৫ হাজার টাকা সতর্কতামূলক অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) শেরুয়া বাজারের ওষুধ মার্কেটে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্ট্রার সংরক্ষণ না করার অভিযোগে তিনটি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অন্যান্য ওষুধ ব্যবসায়ীদেরও এসব বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে নিয়ম মেনে রেজিস্ট্রার সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।সহযোগিতা করে ওষুধ প্রশাসন, বগুড়া ও শেরপুর থানা পুলিশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে তিন ওষুধের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬