বগুড়া মহানগরীর ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুর পিতা ও মহানগর জামায়াতের রুকন আলহাজ্ব আজিজার রহমান মোল্লা (১০২) রোববার সকাল সাড়ে ৬ টার দিকে সদরের হেলেঞ্চাপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২ ছেলে,২ কন্যা ও নাতী নাতনিসহ অসখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি মাদলা চাঁচাইতারা তানজিমুল উলুম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী ও সভাপতি ছিলেন, বর্তমানে মাদলা চাঁচাইতারা কাঁচারী জামে মসজিদ, হেলেঞ্চাপাড়া মসজিদ ও ঈদগাহ মাঠের সভাপতি ছিলেন।
বাদ আসর মাদলা তানজিমুল উলুম দাখিল মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান, সানোয়ার হোসেন, এড. আল আমিন, এড রিয়াজ উদ্দিন, নাতী আবু সালেক প্রমুখ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























