০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় সাজাপ্রাপ্ত ও শিশু ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেফতার

বগুড়ায় র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা দুটি পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় ১ বছর ২ মাস সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আরিফ শেখ (৩৫) এবং শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সাদেক আলী ওরফে চতে (৬৫)কে গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়ার সদস্যা গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া মহানগরের চারমাথায় সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে অভিযান চালিয়ে আরিফ শেখকে গ্রেফতার করে। সে মাদক মামলার ১ বছর ২ মাস সশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি। আরিফ মহানগরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মৃত মিলন শেখের ছেলে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিনগত রাত পোনে ৩ টার দিকে সোনাতলার ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সাদেক আলী ওরফে চতে (৬৫)কে গ্রেফতার করে।
সে সোনাতলার লোহাপাড়ার আজিমুদ্দিন প্রামাণিকের ছেলে। তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ধৃত আসামি সাদেক আলী ওরফে চতে গত ৩০ জুন দুপুরে সোনাতলার জোড়গাছার ইউনিয়নের নিমেরপাড়ায় একটি ছ’মিলে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে পালিয়েছিল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

বগুড়ায় সাজাপ্রাপ্ত ও শিশু ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেফতার

Update Time : ০৮:০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬