০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে অবৈধ পিরানহা বিক্রি, দুই মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে অবৈধ পিরানহা মাছ বিক্রির অপরাধে দুই মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই মাছ বিক্রেতার কাছ থেকে ২৫ কেজি অবৈধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

মৎস্যবিষয়ক আইন বাস্তবায়ন ও নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মঙ্গলবার হাটবাজার ও উপজেলার ধুন্দার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম বাজার ও ধুন্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। এ সময় বাজারে অবৈধভাবে পিরানহা মাছ বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে দুই মাছ বিক্রেতার কাছ থেকে প্রায় ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানি দাস।

ওই সময় ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, মৎস্যবিষয়ক আইন বাস্তবায়ন এবং নিষিদ্ধ ও ক্ষতিকর প্রজাতির মাছ বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে অবৈধভাবে পিরানহা বা নিষিদ্ধ মাছ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে অবৈধ পিরানহা বিক্রি, দুই মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬