০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ার শিবগঞ্জে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টম্বর) বিকেল তিনটার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গনেশপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন উপজেলার গনেশপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার পর ওই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে উল্লেখ করে সেখানে গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গনেশপুর বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন জামাল উদ্দিন। এ সময় জয়পুরহাটগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

ওসি আরও জানান, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

Update Time : ০৭:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬