০৮:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় হিমাগারকে জরিমানা

বগুড়ায় সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে কৃষিকল হিমাগার নামের একটি কোল্ড স্টোরেজকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরের জয়পুরপাড়া-মাটিডালী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। তিনি জানান, আলু সংরক্ষণের জন্য সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি, বস্তাপ্রতি ৪২০ টাকা করে আদায় করছিল হিমাগারটি। এ অভিযোগের সত্যতা পাওয়ায় হিমাগারের ব্যবস্থাপক সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আলুর বাজার ও হিমাগারে সংরক্ষণ খরচ স্থিতিশীল রাখতে কেজিপ্রতি সর্বোচ্চ ৬ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে বগুড়ার কিছু হিমাগারে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে কৃষি বিপণন অধিদপ্তরের তদারকির অংশ হিসেবে শনিবার কৃষিকল হিমাগারে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, ‘এর আগে সতর্ক করার পরও হিমাগারটিতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছিল। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, প্রান্তিক কৃষক ও আলু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় জেলার হিমাগারগুলোতে জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের তদারকি অব্যাহত থাকবে। এরপর কোনো হিমাগার নির্ধারিত ভাড়ার বেশি টাকা নিলে অর্থদণ্ডের পাশাপাশি প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় হিমাগারকে জরিমানা

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় হিমাগারকে জরিমানা

Update Time : ০৬:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬