১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

শজিমেকে রোগী মৃত্যুর ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন : নিরপেক্ষ তদন্তের দাবি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রোগীর পরিবার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে রোগীর পরিবার জানায়, গত ১ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রোগীর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ও প্রেসক্রিপশনে অসঙ্গতি দেখে ভুল চিকিৎসার আশঙ্কা করেন স্বজনেরা।

এ বিষয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের কাছে জানতে চাইলে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রোগীর স্বজনেরা ফোনে পরিচিত লোকজনকে ডেকে আনলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মেস ও আবাসিক এলাকা থেকে আরও ইন্টার্ন চিকিৎসক এসে সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালান। হাসপাতালে ভর্তির সময় স্বজনদের সঙ্গে লাঠিসোঁটা বা কোনো ধরনের অস্ত্র থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

তারা কেবল রোগীর চিকিৎসা ও মৃত্যুর কারণ জানতে চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলেন। এছাড়া সংঘর্ষের পর মরদেহ হস্তান্তরে বিলম্ব ও গড়িমসি করা হলে স্বজনদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় বাইরে থাকা আরও আত্মীয়স্বজন হাসপাতালে পৌঁছালে তাদের ওপরও চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।

আহত স্বজনদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে ঘটনার প্রকৃত চিত্র উদঘাটনে সিসিটিভি ফুটেজ, ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনার দাবি জানায় পরিবার। সংবাদ সম্মেলনে, নিজেদের নির্দোষ দাবি করে পরিবার আশঙ্কা প্রকাশ করছে যে, প্রকৃত ঘটনা আড়াল করে উল্টো তাদেরই দায়ী করার চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

শজিমেকে রোগী মৃত্যুর ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন : নিরপেক্ষ তদন্তের দাবি

Update Time : ০৬:১৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬