০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ধুনটে ভাংচুর মামলায় আ’লীগ নেতা ফজলে খোদা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় ফজলে খোদা বাবলু (৫১) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃত আসামীকে ধুনট থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার ভোর রাতে নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফজলে খোদা বাবলু ধুনট উপজেলা এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে এবং তিনি এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

ধুনট থানার এসআই আমিনুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, ২০২৩ সালের ৭ জুন পৌরসভার পশ্চিমভরনশাহী এলাকায় বিএনপির কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা চলাকালীন ফজলে খোদা বাবলু সহ এজাহার নামীয় এবং অজ্ঞাত আসামীগণ হামলা চালিয়ে ভাংচুর ও বিএনপির নেতাকর্মীদের আহত করে। এঘটনায় ২০২৪ সালে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে সোমবার ভোর রাতে ফজলে খোদা বাবলুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার সকালে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে ভাংচুর মামলায় আ’লীগ নেতা ফজলে খোদা গ্রেপ্তার

Update Time : ০৭:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬