০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ধুনটে অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে দিনমজুর নিহত

বগুড়ার ধুনট উপজেলায় যাত্রীবোঝাই ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখেী সংঘর্ষে আলমগীর হোসেন (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে ধুনট-মথুরাপুর পাকা সড়কের নসরৎপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রমজান আলী আকন্দের ছেলে। সে পেশায় একজন দিনমজুর।

থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে দিনমজুর আলমগীর হোসেন বাড়ি থেকে বের হয়ে ব্যাটারী চালিত একটি অটোভ্যানে চড়ে ধুনট শহরের দিকে রওনা হন। পথিমধ্যে ধুনট-মথুরাপুর পাকা সড়কের নসরৎপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌছেন।

এসময় সামনের দিক থেকে আসা যাত্রীবোঝাই দ্রুতগতীর অন্য একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। তখন অটোভ্যানটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে আহত হন আলমগীর হোসেন। তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে ধুনট থেকে বগুড়া যাওয়ার পথে বিকেল সাড়ে ৩টায় আলমগীর হোসেন মারা যান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে দিনমজুর নিহত

Update Time : ০৬:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬