০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

ধুনটে ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ার ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে ধুনট উপজেলার বথুয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ধুনট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পাঁচজনকে আটক করে তাদের কাছ থেকে নয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধুনট পৌরসভার পশ্চিম অফিসারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান শাওন (৩০), ধুনট সদরপাড়া এলাকার মৃত শাহাজান আলীর ছেলে ওয়াসিম (৪০), মাটিকোড়া গ্রামের মুনসুর আলম খান সেলিমের ছেলে সাজ্জাদ খান স্বরণ (২২), বথুয়াবাড়ী গ্রামের মৃত আজিবর শেখের ছেলে মঞ্জু শেখ (৪০) এবং শান্তনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে বদিরুজ্জামান (৪৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, ভ্রাম্যমাণ আদালতে মেহেদী হাসান শাওনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাজ্জাদ খান স্বরণ, মঞ্জু শেখ, ওয়াসিম ও বদিরুজ্জামানকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

অস্ট্রেলিয়াকে টেষ্টে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

ধুনটে ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Update Time : ০৭:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬