০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

এমপি কাজী রফিক চরের মানুষের উন্নয়নে পাঁচটি বড় সুখবর দিলেন

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, সারিয়াকান্দির চরাঞ্চলের মানুষের সুবিধার জন্য নৌবন্দর ঘোষনা করা হয়েছে। ইতিমধ্যেই সরকার গেজেট প্রকাশ করেছে। অতি শীঘ্র নৌবন্দরের কাজ শুরু হবে। এটি বাস্তবায়ন হলে নদী শাসন কাজ সবসময় চলমান থাকবে।

চরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে চালুয়াবাড়ী, কাজলা, কর্ণিবাড়ী এবং বোহাইল ইউনিয়নের মধ্যে একটি দুই লেন বিশিষ্ট চর কানেকটিভিটি সড়ক নির্মাণ করা হবে। তাদের নিরাপত্তা দিতে সেখানে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে। অতি শিঘ্র পুলিশ ফাঁড়ি বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই জাতীয় সংসদে কথা বলেছি। যা আগামি ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়ন হবে।

পাশাপাশি চরের মানুষের উন্নত চিকিৎসার জন্য সেখানে একটি হাসপাতাল স্থাপন করা হবে। যমুনা এবং বাঙালি নদী ভাঙনের হাত থেকে চরবাসীকে রক্ষা করতে ভাঙন রোধে স্থায়ী টেকসই কাজ বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী কাজলা ইউনিয়নের চর ঘাগুয়া, কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা ও মূলবাড়ী এবং বোহাইল ইউনিয়নের মাঝিড়া এলাকায় যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। প্রতিটি ইউনিয়নের জন্য একটি করে উচ্চ বিদ্যালয় এবং চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি কলেজ স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, কাজলা ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

অস্ট্রেলিয়াকে টেষ্টে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এমপি কাজী রফিক চরের মানুষের উন্নয়নে পাঁচটি বড় সুখবর দিলেন

Update Time : ০৭:২১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬