·
বগুড়ার শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল, নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং ৩টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। একই অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে জাতীয় সংসদ সদস্যের জিআর (জেনারেল রিলিফ) খাত থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ১১টি সেলাই মেশিন, ১৭টি বাইসাইকেল এবং ৩টি নতুন পাকার ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন অতিথিরা। পাশাপাশি স্থানীয় ১৭৫ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রত্যেকে ২ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়। See
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















