০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ঘোড়ার গাড়িতে চড়ে অবসরে গেলেন প্রধান শিক্ষক

দীর্ঘ ২৯ বছর একই বিদ্যালয়ে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় নিলেন নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা-মানিকহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামানিক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজকীয় এই বিদায় সংবর্ধনা পেয়েছেন তিনি। বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রঙ্গণে রাজকীয় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রাং, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রায়হান, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দুলাল চন্দ্র প্রামানিক শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাগুরু। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন এবং সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯৯৭ সাল থেকে দীর্ঘ ২৯ বছর চাকরি জীবন শেষে ৩০ জুলাই প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামানিক অবসর গ্রহণ করেন।

এদিন বিদায়ী সংবর্ধনার বর্ণাঢ্য আয়োজন শেষে বিকেল ৫টায় ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দেওয়া হয়। এ সময় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : পেট্রোবাংলা

ঘোড়ার গাড়িতে চড়ে অবসরে গেলেন প্রধান শিক্ষক

Update Time : ০৭:০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬