০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শেরপুরে লাইসেন্সবিহীন দুটি স মিলকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মহাসড়কের পাশে অবৈধভাবে পরিচালিত স মিল ও মহাসড়ক দখল করে কাঠ রাখার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুটি স মিলকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মহাসড়কের ওপর রাখা কাঠ জব্দ করা হয় এবং অবশিষ্ট কাঠ দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম. এ. শফিকুল ইসলাম এবং শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করায় দুটি স মিলকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মহাসড়কের ওপর কাঠ রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় একটি স মিল ও একটি জ্বালানি কাঠের দোকান থেকে কিছু কাঠ জব্দ করা হয়। পাশাপাশি মহাসড়কে পড়ে থাকা অবশিষ্ট কাঠ আগামী দুই দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু বলেন, মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করা এবং সরকারি সড়ক অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নাগরিক সেবায় তুচ্ছতাচ্ছিল্য নয়, দায়িত্বশীল হওয়ার তাগিদ: ডিসি বগুড়া

শেরপুরে লাইসেন্সবিহীন দুটি স মিলকে ২০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:২৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬