০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বগুড়ায় একটি পাইলট ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। ইতিমধ্যেই এ–সংক্রান্ত প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২১টি উড়োজাহাজ ভাড়ার চুক্তি করেছে দেশীয় কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইনস। বুধবার(২৯ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এরই অংশ হিসেবে সমন্বিত এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং বগুড়ায় নতুন পাইলট ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। ইউএস-বাংলা এয়ারলাইনসের ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ সংযোজন এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ক্রমবর্ধমান এই চাহিদা মেটাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশীয় এয়ারলাইনসগুলো বহরে নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করছে। সেই সঙ্গে সরকারের নীতি ও উন্নয়ন পরিকল্পনা দেশের এভিয়েশন খাতের পাশাপাশি বেসরকারি বিমান সংস্থাগুলোর বিকাশকে আরও গতিশীল করবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

Update Time : ০৫:২১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬