১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান

সিলেটের বিয়ানীবাজারে জুলাই শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারতের আগে বলেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। অথচ এসব শহীদদের রক্তের বিনিময়ে বিসর্জিত ফ্যাসিজম অনেক রাজনৈতিক দল লালন করতে চায়।

তুরাব হত্যার দ্রুত বিচার দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, একটি পরিকল্পিত এবং টার্গেটেড হত্যার বিচার এখনো সম্পন্ন না হওয়া জাতিকে ভাবিয়ে তুলছে। রাজনীতি ও স্বার্থের ঊর্ধ্বে ওঠে জুলাই সনদ বাস্তবায়ন করে তুরাবসহ নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

জামায়াতে আমির আরও বলেন, একজন পুলিশ কর্মকর্তার টার্গেটে তুরাব শহীদ হন। ওই পুলিশ কর্মকর্তার কী উদ্দেশ্য ছিল, তা জানা প্রয়োজন। নিহতের শরীরে এত স্পি­ন্টার পাওয়া গেছে, যা কল্পনার বাইরে। কবর জিয়ারত পরবর্তী তিনি শহীদ তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে তিনি কসবা গ্রামে সাহিত্যিক আবদুল হেকীম তাপাদার, কালাইউরা গ্রামে বিরোধী দলীয় নেতার শ্বশুর ডা. আজিজুর রহমান, প্রবীণ জামায়াত নেতা আব্দুল খালিক মহুরীর কবর জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, নায়েবে আমির সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান

Update Time : ০৭:০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬