১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বাঁচতে চায় ফুসফুস ক্যান্সার রোগে আক্রান্ত অসহায় মজিদ

বগুড়া সারিয়াকান্দি উপজেলার আব্দুল মজিদ (৪০) ফুসফুস ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়ে চিকিৎসক তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তিনি এখন বাড়িতে মৃত্যুর প্রহর গুণছেন চিকিৎসার অভাবে। বাঁচার আকুতি নিয়ে ভ্যানচালক আব্দুল মজিদ উন্নত চিকিৎসার জন্য সকলের সহায়তা চান।

আব্দুল মজিদ উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের মৃত ছবদের আলী খলিফার ছেলে। ছবদের আলীর আদি নিবাস একই ইউনিয়নের ধাপ গ্রামে, যা যমুনা নদীতে বিলীন হয়েছে প্রায় অর্ধশত বছর আগে। নিরুপায় ছবদের তার বসতভিটা এবং কৃষিজমি হারিয়ে আব্দুল মজিদকে নিয়ে পারতিত পরল গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে আশ্রয় নেন।

গত প্রায় দেড় মাস আগে তার ফুসফুস ক্যান্সার শনাক্ত হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে প্রায় ১৫ দিনের মতো চিকিৎসাসেবা গ্রহণ করেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করার পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করেন। ফলে চিকিৎসার আশা ছেড়ে দিয়ে আব্দুল মজিদ এখন তার বাড়িতে অবস্থান করছেন।

উন্নত চিকিৎসার জন্য তার কোন সামর্থ্য নেই। আব্দুল মজিদ এখন সবসময় বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন। পৃথিবীতে বেঁচে থাকার জন্য, তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-বিকাশ : ০১৭০০-৯১৮৩৩০

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, আব্দুল মজিদকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সমাজসেবা অফিসে যোগাযোগ করে, চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে। তাকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, যা একটু সময় সাপেক্ষ বিষয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বাঁচতে চায় ফুসফুস ক্যান্সার রোগে আক্রান্ত অসহায় মজিদ

Update Time : ০৬:৩৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬