১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

আরডিএ বগুড়ায় বাউবি এমএড ২০২৬ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামের ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মসূচি শনিবার (০৩ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুল মজিদ প্রামানিক বলেন, দেশের সব প্রান্তের কর্মজীবী শিক্ষকদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ পদ্ধতি একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি বলেন, মানসম্মত শিক্ষক তৈরির মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিত করতে এমএড প্রোগ্রাম কার্যকর ভূমিকা পালন করবে।

প্রধান রিসোর্সপারসন হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের অধ্যাপক মো. আনোয়ল ইসলাম এমএড প্রোগ্রামের পাঠক্রম, মূল্যায়ন পদ্ধতি, গবেষণার সুযোগ এবং দূরশিক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ রিসোর্সপারসন হিসেবে বাউবির বগুড়া আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. আনিছুল করিম একাডেমিক কার্যক্রম, টিউটোরিয়াল সহায়তা, পরীক্ষা ও মূল্যায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন দক্ষ ও প্রতিশ্রুতিশীল শিক্ষকের ওপর নির্ভরশীল। এমএড প্রোগ্রাম শিক্ষকদের পেশাগত উৎকর্ষ, গবেষণামনস্কতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে সহায়ক হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরডিএ, বগুড়ার যুগ্ম পরিচালক মো. তানবিরুল ইসলাম। এতে এমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থী, টিউটর, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি-৪) অর্জন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ, উদ্ভাবনী ও গবেষণামুখী শিক্ষক তৈরিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রাম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আরডিএ বগুড়ায় বাউবি এমএড ২০২৬ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Update Time : ০৮:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬