০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কাহালুতে জামাইয়ের ছুরিকাঘাতে দাদা শ্বশুর নিহত

জমি নিয়ে বিরোধের জেরে কাহালু উপজেলায় জামাই ও তার ভাইয়ের ছুরিকাঘাতে দাদা শ্বশুর আলহাজ্ব মকবুল হোসেন (৭০) নিহত এবং শ্বশুর শহিদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়েছেন। আহত শহিদুল ইসলামকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেল বিকেল সাড়ে ৩ টার দিকে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল নয়াপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত হাছেন প্রামানিকের ছেলে।

জানা গেছে, মকবুল হোসেনের নাতনি সুমাইয়ার সাথে পাশাপাশি বাড়ি নুরুল ইসলাম মাষ্টারের ছেলে শাকিলের বিয়ে হয়।

তবে মকবুল হোসেনের সাথে সুমাইয়ার শ্বশুর নুরুল ইসলামের জমি নিয়ে বেশ কিছুদিন ধরে চরম বিরোধ চলে আসছিল। পরে এই বিরোধের জের ধরে গত রোববার বিকেলে উল্লেখিত সময়ে শাকিল (২৮) ও তার ছোট ভাই সবুজের(২৬) সাথে বাড়ির বাইরে মকবুল ও তার ছেলে শহিদুল ইসলামের বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে শাকিল ও ছোট ভাই সবুজ ছোরা নিয়ে মকবুল ও শহিদুল উপর ঝাপিয়ে পড়ে।

এসময় তারা তাদের শরীরের বিভিন্নস্থানে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করলে তারা দুজন’ই গুরুতর আহত হয়। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪ টার দিকে মকবুল হোসেন মারা যান। অপরদিকে আহত শহিদুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় তাকে ঢাকা স্থানান্তর করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানা যায়।

কাহালু থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মাহবুবুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। নিহত মকবুল হোসেনের মরদেহ বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার পর থেকে হামলাকারী শাকিল ও সবুজ গ্রাম ছেড়ে পালিয়ে গেছে বলে জানা যায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাহালুতে জামাইয়ের ছুরিকাঘাতে দাদা শ্বশুর নিহত

Update Time : ০৬:২৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬