০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনউদ্দিন প্রমুখ।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও পৌরসভার নির্ধারিত কেন্দ্রগুলোতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় উপজেলার ২৪১টি ইপিআই টিকাদান কেন্দ্র এবং পৌরসভার ৩০টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো শিশুদের সুস্থ দৃষ্টিশক্তি নিশ্চিত করা, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করা এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত অপুষ্টি ও বিভিন্ন জটিলতা প্রতিরোধ করা।

স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানায়। তারা জানান, এ কর্মসূচি শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে গাড়িদহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

শেরপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন

Update Time : ০৮:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬