০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শেরপুরে হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

বগুড়ার শেরপুর পৌরশহরের ঐতিহ্যবাহী বারোদুয়ারি হাটের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ৬টি অবৈধ পাকা দোকানঘর উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার (২৮ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এস্কেভেটর দিয়ে এসব স্থাপনা ভেঙে ফেলা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বারোদুয়ারি হাটের ভেতরে একটি খালি জায়গা দখল করে ৫টি দোকানঘর নির্মাণের কাজ চলছিল। এর পাশেই মো. আজাহার আলী নামের এক ব্যক্তি প্রায় তিন মাস আগে আরেকটি পাকা ঘর নির্মাণ করেছিলেন। সরকারি জায়গায় কোনো প্রকার অনুমতি ছাড়াই এসব ঘর নির্মাণ করা নিয়ে এলাকায় বেশ আলোচনা ও সমালোচনা চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে কাজ বন্ধ করে দিয়ে তদন্ত শুরু হয়।

রবিবার বিকেলে উচ্ছেদ অভিযানে সরাসরি অংশ নেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। এ সময় পুলিশের সহযোগিতায় ৫টি নির্মাণাধীন ঘর এবং আগে নির্মিত ১টি ঘরসহ মোট ৬টি ঘর পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান শেষে ইউএনও সাইদুজ্জামান হিমু বলেন, “পৌরসভার অনুমতি ছাড়া সরকারি জায়গা দখল করে যারা এসব ঘর তুলেছিলেন, তাদের সবাইকে উচ্ছেদ করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

Update Time : ০৭:১৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬