০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক কমিটি গঠন ও বস্ত্র বিতরণ

বগুড়ার শেরপুরে দোয়া মাহফিল, এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন ও পোশাক বিতরণ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়ি মুকুন্দ গণকবর মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘শপথ করে গড়ব দেশ, গণতন্ত্রের বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক নাসির উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল।

অনুষ্ঠানে ‘আমরা জুলাই যোদ্ধা’র বগুড়া মহানগর শাখার আহ্বায়ক জুলফিকার আলম শেরপুর উপজেলা শাখার ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে নাসির উদ্দিনকে আহ্বায়ক, বকুল খন্দকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক কমিটি গঠন ও বস্ত্র বিতরণ

Update Time : ০৭:১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬