০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

শেরপুরে ১০ বছরের প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ফিরোজ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তারকৃত ফিরোজ হোসেন ছোনকা হেষারপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার মা এলাকায় কৃষি জমিতে দিনমজুরের কাজ করেন। গত কয়েকদিন আগে ওই শিশুটি বাড়ির পাশে একটি টিউবওয়েলে পানি আনতে গেলে প্রতিবেশী ফিরোজ হোসেন কৌশলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে একা পেয়ে সে শ্লীলতাহানি করে। গত শুক্রবার (২৬ জুন) বিকেলে শিশুটি বিষয়টি তাঁর মাকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের পরামর্শে শনিবার দুপুরে থানায় মামলা করেন ওই মা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে ১০ বছরের প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

Update Time : ০৭:০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬