বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শালফা ভিটারচড়া যুবসমাজের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি প্রভাষক ইনছান আলী।
আবু বক্কার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা গাজী ফকির, এ রশাদ সরদার ও বোখারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সলিম মণ্ডল, কলিমদি মণ্ডল, জাহাঙ্গীর আলম, মোহাম্মাদ আলী, কাফি, রাজিব ও জহির উদ্দিন উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বন্ধু স্পোর্টিং ক্লাব ও ইয়ং স্টার মুখোমুখি হয়। নির্ধারিত খেলায় ইয়ং স্টার ২-০ গোলের ব্যবধানে বন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেন। পরে অতিথিরা আয়োজকদের এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং যুবসমাজকে মাদকমুক্ত ও খেলাধুলামুখী রাখতে এমন উদ্যোগের প্রশংসা করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















