০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

শেরপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভার থেকে কালিমা–খচিত পতাকা অপসারণ ও অবমাননার ঘটনার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘তৌহিদী জনতা’র ব্যানারে জুমার নামাজের পর মুসল্লিরা এই কর্মসূচিতে অংশ নেন। শুক্রবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ কালিমা–লেখা সাদা পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানান।

দুপুর ২টার দিকে শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পাশের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মসজিদের খতিব মুফতি আব্দুল আউয়াল শেরপুরীর নেতৃত্বে বিক্ষোভকারীরা ঢাকা–রংপুর মহাসড়ক ধরে প্রায় এক কিলোমিটার পথ ঘুরে পুনরায় কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে গিয়ে মিছিল শেষ করেন। এ সময় পদযাত্রার পাশাপাশি অর্ধশতাধিক মোটরসাইকেলও মিছিলে যোগ দেয়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে প্রায় ৫০০ জন মানুষ অংশগ্রহণ করেছেন।

শুধু কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরাই নয়, উপজেলার বিভিন্ন এলাকা থেকেও সাধারণ মানুষ জুমার নামাজ শেষে এই কর্মসূচিতে যোগ দেন।

কর্মসূচি ঘিরে শেরপুর থানা ও টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা মহাসড়ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত জুন মাসের মাঝামাঝি সময়ে যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেয়র হানিফ ফ্লাইওভারে টাঙানো কালিমা–খচিত বেশ কয়েকটি পতাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সরিয়ে ফেলে এবং সেগুলো পুড়িয়ে দেয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বলে তারা উল্লেখ করেন।

সমাবেশ থেকে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০৬:৩৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬