০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

শেরপুরে অপহৃত কলেজছাত্রী উদ্ধার যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলায় একাদশ শ্রেণীর কলেজছাত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা সাইদুল ইসলাম (৪৫) বাদী হয়ে কুসুম্বি ইউনিয়নের বনমরিচা এলাকার শমশের আলী শেখের ছেলে আশাদুল শেখ রানা (৩৮), পথিক হাসান (২০), হাসান মিয়ার (৩৬) নামে শেরপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে মেয়েকে উদ্ধার ছেলেকে অটক করেছে। শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার ১ম বর্ষের শিক্ষার্থী গত ১৪ জুন সকাল নয়টা প্রতিদিনের ন্যায় কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার একপর্যায়ে জানতে পারেন যে ওইদিন সকাল সাড়ে নয়টায় গাড়ীদহ ইউনিয়নের পল্লীউন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুলের মেইন গেটের সামনে থেকে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে অবগত হয়ে আসামিদের নিকট থেকে অপহৃত মেয়েকে ফেরত চাইলে তারা মেয়েকে ফেরত না দিয়ে বিভিন্ন তালবাহানা ও হুমকি প্রদর্শন করতে থাকে। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে ছেলে মেয়েকে উদ্ধার করে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মইনুদ্দীন বলেন, অপহরণকারী যুবক আশাদুল শেখ রানাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে অপহৃত কলেজছাত্রী উদ্ধার যুবক আটক

Update Time : ০৭:০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬